একজন ছিলো

 


​ নাও, কাল সকালে ঘুম থেকে উঠে শুনলে আমি আর নেই,

ধরেহারিয়ে গেছি—

যেখানে যোগাযোগের সব পথ চিরতরে বন্ধ।



​তুমি কি খুব স্বাভাবিকভাবে তোমার দিনটা শুরু করতে পারবে?

নাকি হঠাৎ বুকের ভেতরটা হাহাকার করে উঠবে—

কিঞ্চিৎ পাগল সেই মানুষটা সত্যি সত্যি বিদায় নিয়ে নিলো?



​তোমার খুব বেশি আনন্দের দিনে, কিংবা খুব বিষণ্ণ কোনো সন্ধ্যায়—

অথবা মন খারাপের কোনো নির্ঘুম রাতে,,,

​হঠাৎ কি মনে পড়ে যাবে না?

একজন ছিল!



​— মেহেদি হাসান অপু

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিস্মৃতি

বাতাসে তোমার নিঃশ্বাস

বিষাদ বিকেল