বাতাসে তোমার নিঃশ্বাস


দেখা হচ্ছে না তো কী হয়েছে?

এই যে তোমার বাড়ির পথ ধরে হেঁটে আসি,

পথের ধারে দাঁড়িয়ে থাকি,

বাতাস এসে আমাকে ছুঁয়ে যায়,

— তাতেই তো আমার হাজার বছরের তৃষ্ণা মিটে যায়।


​আমি খুব ভালো করেই জানি,

মাত্র এক মুহূর্ত আগেই এই বাতাস

তোমার এলোমেলো চুলগুলোকে ছুঁয়ে এসেছে,

তোমার নিঃশ্বাস মিশেছে সে বাতাসে,

তোমার গায়ের সুবাসটুকু নিজের মাঝে মাখিয়ে নিয়েছে।


​আর ঠিক পরের মুহূর্তেই

তোমাকে স্পর্শ করে আসা সেই হাওয়া

এসে চুপচাপ বুক ঘেঁষে দাঁড়ায় আমার।

আমাকে স্পর্শ করে যায় সে বাতাস,

আমি তখন চোখ দুটো বুজে ফেলি...

বুক ভরে টেনে নিই

তোমার নিঃশ্বাসের স্পর্শ লেগে থাকা বাতাসটুকু।


​আমাদের চোখ দুটো মুখোমুখি হচ্ছে না,

হাত দুটো শক্ত করে ধরা হচ্ছে না...

কিচ্ছু যায় আসে না।

যে হাওয়া তোমার ছোঁয়া পেয়ে আমার কাছে ছুটে আসে,

সে তো কোনো দূরত্ব মানে না।



— মেহেদী হাসান অপু


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিস্মৃতি

পথশিশু