আমার সম্পর্কে



স্বাগতম আমার কাব্যভুবনে! আমি মেহেদী হাসান অপু। পড়াশোনা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ হলেও কবিতার সাথে প্রেম বহু পুরোনো।

​কবিতা আমার কাছে কেবল শব্দ সাজানো নয়, বরং না পাওয়ার বেদনা, বিষন্নতা, অব্যক্ত প্রেম এবং একাকীত্বকে প্রকাশ করার এক নিরব মাধ্যম। আমার কবিতায় প্রেম ও বিরহের পাশাপাশি রাজনীতি, বিপ্লব আর চারপাশের চেনা বাস্তবতার প্রতিচ্ছবিও ফুটিয়ে তোলার চেষ্টা করি।

রবীন্দ্রনাথ , বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশ—তাদের অমর সৃষ্টি আমার সাহিত্যচর্চার মূল অনুপ্রেরণা।

​আমার এই ক্ষুদ্র সাহিত্য প্রয়াস যদি আপনার হৃদয় স্পর্শ করে, তবেই আমার লেখালেখি সার্থক। সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিস্মৃতি

বাতাসে তোমার নিঃশ্বাস

বিষাদ বিকেল