দূরত্ব ও ধ্রুবক
তুমি আর আমি যেন দুটো সমান্তরাল রেখা, অনন্তকাল পাশাপাশি হেঁটে চলা— অথচ কোনোদিন কোনো এক বিন্দুতে স্পর্শ না হওয়ার অমোঘ, আদিম অভিশাপ। যে গভীরতা মাপা যায় না শব্দের স্কেলে, যে দূরত্ব মেটানো যায় না সামান্য আলিঙ্গনে, আমাদের ভালোবাসা হয়তো ঠিক ততখানিই দূরবর্তী— অথচ মহাকর্ষের মতো সত্য। তোমাকে চাওয়া মানে আলো আর আঁধারের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা, যেখানে পাওয়ার কোনো উল্লাস নেই, শুধুই না-পাওয়ার হাহাকার। শুধু স্তব্ধতার অন্তরালে এক অলৌকিক উপস্থিতি, যা রয়ে যায়—চেতনার সবচেয়ে গভীর ও স্পর্শাতীত স্তরে। —মেহেদী হাসান অপু