পড়বে কি মনে!



 বিশাল অন্তরীক্ষ পানে তাকিয়ে, 

   পড়বে কি মনে?

তুমিহীন আমার বিষাদ বিকেল কতোটা শূন্যতায় কাটে।


সূর্য ডোবার পরক্ষনেই আকাশ যখন  তমসাচ্ছন্ন, 

   আমায় ভেবে তোমার অবচেতন মন,

      হবে কি বিষন্ন! 


মধ্যরাতের অধীর নির্জনতায়,নিরবতায়, 

    তিমির রাতের চাঁদ তারাদের দেখে,

       তোমার পড়বে কি মনে,?

কতো বিনিদ্র রজনী আমি কাটিয়েছি তোমায় ভেবে এই তিমির রাতের চাঁদ তারাদের সাথে। 


শ্রাবণের বৃষ্টি দেখে কি তোমার মনে পড়বে? তোমার তীব্র প্রত্যাখানে কতো অযুত-নিযুত বিন্দু বৃষ্টিতে ভিজেছিলো এ নেত্রপল্লব।

খোলা আকাশে উদাস দৃষ্টি নিয়ে তুমি দেখো মেঘের ভেলা,

   আচ্ছা.... 

তোমার মনে পড়বে কি! 

এ হৃদয়ে তোমায় নিয়ে ছিলো কতো স্বপ্নের মেলা...?

এভাবেই কেটে যাবে কতো দিবস,রজনী,বরষ,মাস,

কতো অজস্র বেলা।


তারপর...

তারপর  একদিন চলে যাবো প্রিয়, 

কোনো এক দূরদেশে নিরুদ্দেশ হয়ে, 

আমায় কি পড়বে মনে,

তোমার বিষন্নতার দিনে?



​— মেহেদী হাসান অপু



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বিস্মৃতি

বাতাসে তোমার নিঃশ্বাস

পথশিশু